সোমবার ১৬ নভেম্বর, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যােক্তা মেলায় ক্রেতা-দর্শনার্থীদের সরব উপস্থিতি

কুবি প্রতিনিধি

RisingCumilla - Lively turnout of buyers and visitors at the Comilla University entrepreneurs fair
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যােক্তা মেলায় ক্রেতা-দর্শনার্থীদের সরব উপস্থিতি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রথাগত চাকরির বিপরীতে উদ্যোক্তা হওয়াকে অনুপ্রাণিত করতে শুরু হয়েছে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা।

গতকাল রোববার (১৫ নভেম্বর) ক্যাম্পাসে শুরু এ মেলা শেষ হবে আজ সোমবার বিকাল ৪ টায়। এ মেলার আয়োজন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এন্ট্রাপ্রেনারস নেটওয়ার্ক।

রোববার (১৫ নভেম্বর) বেলা ১১ টায় কেক কেটে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রসায়ন বিভাগের অধ্যাপক স. মো. শাহাদাৎ হোসেন এ মেলার উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল হাসান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. হোসনে জাহান চৌধুরী।

উদ্যোক্তা মেলায় বিভিন্ন ধরনের স্টলে বাহারি স্বাদের পিঠা, কসমেটিকস, কাপড়,পাদুকা,বেল্ট,খেজুর,মধু, বইসহ বিভিন্ন হস্তশিল্পজাত পণ্যের পসরা দেখা যায়। মেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়জুড়ে উৎসবমুখর আবহ সৃষ্টি হয়েছে।

সিওইউ বুকশপের স্বত্বাধিকারী মো. সাইদুল হাসান জানান, প্রতি মাসে এ মেলার আয়োজন করলে সবার জন্য ভালো হতো। আমরা শিক্ষার্থী, শিক্ষক সবাই এ মেলা থেকে প্রথাগত চাকরির বাহিরে গিয়ে নবীন শিক্ষার্থীদের ক্ষুদ্র উদ্যােক্তা হতে বড় উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করতে পারি।

অবর্ণনন এর স্বত্বাধিকারী মো. রাহিম বলেন, আমাদের লক্ষ্য শুধু পণ্য প্রদর্শন বা বিক্রয় নয়। বরং শিক্ষার্থী এবং উদ্যোক্তাদের মাঝে পারস্পারিক পরিচিতি, অভিজ্ঞতা বিনিময়,নেটওয়ার্কিং এবং নতুন উদ্যােক্তা হতে অনুপ্রাণিত করা।

আরও পড়ুন