রবিবার ২৮ জুন, ২০২৬

কুমিল্লা পেল প্রথম নারী ডিসি

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Rozi
কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) রোজী আকতার/ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত বদলি ও পদায়নের প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দায়িত্বে যোগদানের পর রোজী আকতার কুমিল্লা জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই নিয়োগের মাধ্যমে কুমিল্লার ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন রোজী আকতার। তার নিয়োগকে কেন্দ্র করে প্রশাসনিক অঙ্গনসহ জেলার বিভিন্ন মহলে ইতোমধ্যে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তার অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা জেলার উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আনবে।

অন্যদিকে, কুমিল্লার বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। কুমিল্লায় দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক ও প্রশাসনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুন