
কুমিল্লা নগরীতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক মশক নিধন কার্যক্রম পরিচালনা করেছে সিটি করপোরেশন।
সোমবার (৮ জুন ২০২৬) নগরীর বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। সিটি করপোরেশনের উদ্যোগে পরিচালিত এই অভিযানে মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
অভিযানের আওতায় ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন পাসপোর্ট অফিস গলি, মফিজ উদ্দিন সড়ক, সান মেডিকেল রোড, মধ্য রেসকোর্স এবং পুরাতন কাস্টমস গোডাউন রোড এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।
এছাড়া ৪ নম্বর ওয়ার্ডের কাপ্তান বাজার মেইন রোড, মাজার সংলগ্ন এলাকা থেকে পাক্কার মাথা পর্যন্ত রাস্তার দুই পাশ এবং কাপ্তান বাজার বাইদ্দা পাড়া এলাকায় অভিযান চালানো হয়।
৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর অফিস থেকে সাবেক কাউন্সিলরের বাড়ি পর্যন্ত, হারুন স্কুল রোড, কবরস্থান রোড এবং পুরাতন কাউন্সিলর অফিস রোড এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
অন্যদিকে ১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ গার্লস স্কুলের সামনের সড়ক, এতিমখানা রোড, কলের পুকুর পাড় এবং কলের পুকুরের চারপাশের এলাকায়ও মশা নিধনের কাজ করা হয়।
এর পাশাপাশি শিশু মঙ্গল হাসপাতাল, মন্ত্রীর বাসভবন সংলগ্ন এলাকা, হোসেন ইলেকট্রনিকস গলি, এসপি অফিস এবং ডিসি অফিস এলাকায়ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নাগরিকদেরও বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।










