শুক্রবার ২৬ জুন, ২০২৬

কুমিল্লা নগরীতে ছাত্রশিবিরের চারাগাছ রোপণ ও বিতরণ

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Chhatra Shibir plants and distributes saplings in Comilla city.
কুমিল্লা নগরীতে ছাত্রশিবিরের চারাগাছ রোপণ ও বিতরণ

কেন্দ্রঘোষিত ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৬’ উপলক্ষে চারাগাছ রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা মহানগর শাখা।

শুক্রবার (২৬ জুন) সকালে কর্মসূচির অংশ হিসেবে নগরীর বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং সাধারণ মানুষের মাঝে চারা বিতরণ করা হয়।

এ সময় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন আয়োজকরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আবদুল মোহাইমেন।

এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা দেশব্যাপী কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন