বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লাসহ ফের ভূমিকম্পে কাঁপল দেশ

নিজস্ব প্রতিবেদক

ভূমিকম্প
ছবি: সংগৃহীত

কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর উৎপত্তিস্থল কুমিল্লা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে। এ নিয়ে সাড়ে তিন মাসের ব্যবধানে চারবার সারাদেশ ভূমিকম্পে কেঁপে উঠল।

আজ শনিবার (২ ডিসেম্বর) সকাল নয়টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে ৮ কিলোমিটার পূর্ব–উত্তর–পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

এছাড়াও ইউরোপীয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কুমিল্লা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণ দক্ষিণপশ্চিমে এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার উত্তরপূর্বে।

কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে পুরো কুমিল্লা কেঁপে ওঠে। এতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাসা থেকে বাইরে বেরিয়ে আসেন।

আরও পড়ুন- কুমিল্লায় ভূমিকম্প আতঙ্কে হুড়োহুড়িতে আহত প্রায় দুই শতাধিক

কুমিল্লার বাইরেও বিভিন্ন জেলা থেকে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন