রবিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯ জন

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - 9 arrested in police raid in Comillas Brahmanpara
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৯ জন/ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে ১ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া সিআর পরোয়ানাভুক্ত একজন এবং মাদক সেবনের অপরাধে পাঁচজনসহ মোট নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ও শনিবার (১২ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া থানার বিভিন্ন এলাকায় পৃথক এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, প্রথম অভিযানে শশীদল ইউনিয়নের হরিমঙ্গল-কুমিল্লা সড়ক থেকে ১ হাজার পিস ইয়াবাসহ রিপন মিয়া (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

অন্য দুই অভিযানে উপজেলার দক্ষিণ তেতাভূমি অনন্তপুর এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ শাকিল (২৫) এবং উত্তর তেতাভূমি নোয়াপাড়া এলাকায় অস্থায়ী চেকপোস্টে ১৫০ পিস ইয়াবাসহ সোহেল (২২) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া সিআর পরোয়ানাভুক্ত আসামি মাসুদ মিয়া (৪২) এবং মাদক সেবনের অপরাধে আরিফ (২০), মাসুদ (২৮), স্বপন মিয়া (৩৮), কামরুল হোসেন (৩০) ও নাঈম হোসেন (২৪)কে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে মাদক সেবনের অপরাধে আটক পাঁচজনকে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পৃথক অভিযানে গ্রেপ্তার সবাইকে আইনানুগ ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন