রবিবার ২৩ আগস্ট, ২০২৬

‎ব্রাহ্মণপাড়া মাধবপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচন করবেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

‎ব্রাহ্মণপাড়া মাধবপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচন করবেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম
‎ব্রাহ্মণপাড়া মাধবপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে নির্বাচন করবেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম/ছবি: প্রতিনিধি

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে স্থানীয় সাধারণ মানুষের সেবা করার ব্রত নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন উত্তর চান্দলা বড় বাড়ীর বীর মুক্তিযোদ্ধা মরহুম হরমুজ মিয়ার ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।

তিনি কুমিল্লা আলীয়া মাদ্রাসা থেকে কামিল পাস ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে বি.এ (অনার্স) ও এম.এ (মাস্টার্স) পাশ করেন।

তিনি বর্তমানে হযরত আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন। এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং যেকোনো দুর্যোগ বা বিপদে সবার আগে এগিয়ে যাওয়ার কারণে তিনি এলাকায় একজন দানশীল ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত হয়েছেন।

এবিষয়ে আলহাজ্ব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম বলেন, যদি আল্লাহ তায়ালা আমাকে মাধবপুর ইউনিয়নবাসীর সেবক হিসেবে কবুল করেন তাহলে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা, শিক্ষার হার এবং মান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা, ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব, মাদক নিয়ন্ত্রণে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে পরামর্শ করে ব্যবস্থা গ্রহণ, রাস্তা ও অবকাঠামো উন্নয়ন করার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।

তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচনে জয়ী হলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারের সব সুযোগ-সুবিধা জনগণের দোঁড়গোড়ায় পৌঁছে দেওয়া নিশ্চিত করা হবে। পরিষদ থেকে নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার হয়রানি বা অতিরিক্ত অর্থ ব্যয় রোধ করা এবং সাধারণ মানুষকে কোনো কাজের জন্য অফিসে দৌঁড়াতে না দিয়ে নিজ দায়িত্বে সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

এছাড়া এলাকার সামগ্রিক উন্নয়নে দুর্নীতি ও স্বজনপ্রীতি রোধ করে একটি মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন এই চেয়ারম্যান প্রার্থী।

আরও পড়ুন