
কুমিল্লার চান্দিনায় রেজভীয়া দরবার শরীফের ভক্তবৃন্দের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে জুলুস বের করে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাস স্টেশন ঘুরে পুনরায় মাঠে গিয়ে শেষ হয়।
এসময় হাজার হাজার আশেকে রাসুল ও ভক্তবৃন্দ বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। জুলুসে নেতৃত্ব দেন পীরে কামেল রেজভিয়া ফোরাম বাংলাদেশের চেয়ারম্যান শাহসুফি মুফতি বদরুল আমিন রেজভী। এর আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন।
রেজভীয়া দরবার শরীফ চান্দিনা উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব জলিল ডাক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা
সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন- মুফতি নজরুল ইসলাম রেজভী, কুমিল্লা জেলা রেজভীয়া দরবার শরীফ কমিটির সভাপতি হাজী মো. জাহাঙ্গীর আলম রেজভী, সাধারণ সম্পাদক ডা. গোলাম মোস্তফা রেজভী, কুমিল্লা মহানগর রেজভীয়া দরবার কমিটির সভাপতি মাও. আনোয়ার হোসেন রেজভী, শাহজাদা মুহাম্মদ হামিদুর রেজভী, সুনামগঞ্জ ধর্মপাশার মুহাম্মদ হামিদুর রহমান চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম ভেন্ডার, মুফতি নূর হোসেন রেজভী, মুফতি আমির হোসেন রেজভী, হাফেজ মাহফুজুর রহমান রেজভী, বরুড়া উপজেলা কমিটির সভাপতি আব্দুল কাদের রেজভী, দেবিদ্বার উপজেলা কমিটির সভাপতি ডা. খোরশেদ আলম রেজভী, সাধারণ সম্পাদক আ. করিম মেম্বার, মাওলানা নুরুল আমিন রেজভী, মুহাম্মদ খায়রুল কবির রেজভী, মো. ইউনুছ রেজভী, মাও. মাজহারুল ইসলাম রেজভী, মাও সাদ্দাম হোসেন সাবের, মুফতি আব্দুল কাদের জিলানী রেজভী, মাওলানা আসাদ রেযা, চান্দিনা জুলুস উদযাপন কমিটির সভাপতি মো. বজলুর রহমান রেজভী, সদস্য সচিব মো. ফজলুল ছাত্তার রেজভী প্রমুখ।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাতের করা হয়।
এতে কুমিল্লা জেলা রেজভীয়া দরবার শরীফের ভক্তবৃন্দসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।









