বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

কুমিল্লার আলেখারচরে প্রস্তাবিত বাস টার্মিনাল: জমি পরিদর্শনে সিটি কর্পোরেশন প্রশাসক

রাইজিং ডেস্ক

কুমিল্লার আলেখারচরে প্রস্তাবিত বাস টার্মিনাল: জমি পরিদর্শনে সিটি কর্পোরেশন প্রশাসক
কুমিল্লার আলেখারচরে প্রস্তাবিত বাস টার্মিনাল: জমি পরিদর্শনে সিটি কর্পোরেশন প্রশাসক/ছবি : সংগৃহীত

আলেখারচর এলাকায় প্রস্তাবিত বাস টার্মিনাল নির্মাণের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়ার অংশ হিসেবে সরেজমিনে পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

বুধবার (১৫ এপ্রিল) সম্প্রতি তিনি প্রস্তাবিত স্থান পরিদর্শন করে এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা, জমির অবস্থান এবং স্থানীয়দের মতামত গুরুত্বসহকারে বিবেচনা করা হয় বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত বাস টার্মিনালটি বাস্তবায়িত হলে এলাকার যানজট নিরসন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যাত্রীসেবার মান বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন