সোমবার ১ জুন, ২০২৬

কুমিল্লায় বিভিন্ন সরকারি দপ্তরে এমপি মনিরুল হক চৌধুরীর আকস্মিক পরিদর্শন

রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লায় বিভিন্ন সরকারি দপ্তরে এমপি মনিরুল হক চৌধুরীর আকস্মিক পরিদর্শন
কুমিল্লায় বিভিন্ন সরকারি দপ্তরে এমপি মনিরুল হক চৌধুরীর আকস্মিক পরিদর্শন/ছবি: সংগৃহীত

ঈদুল আজহার ছুটির পর প্রথম কর্মদিবসে কুমিল্লার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সোমবার (০১ জুন) সকাল থেকে তিনি একাধিক দপ্তরের কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনের অংশ হিসেবে সকাল ১১টার দিকে তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কুমিল্লা কার্যালয়ে যান। সেখানে উপস্থিত থেকে তিনি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

ওই সময় দপ্তরের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী এবং প্রাক্কলনিক কর্মকর্তা কার্যালয়ে উপস্থিত ছিলেন না। অভিযোগ রয়েছে, ছুটির পর প্রথম কর্মদিবস হলেও তারা কোনো আনুষ্ঠানিক ছুটি ছাড়াই অফিসে অনুপস্থিত ছিলেন।

এছাড়া, সকাল ১১টার দিকে অফিস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি বলেও জানা গেছে।

পরিদর্শনকালে সংসদ সদস্য অফিসের হাজিরা খাতা দেখতে চাইলে কর্মচারীরা দ্রুত স্বাক্ষর সম্পন্ন করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এ সময় একজন কর্মচারীকে পাওয়া যায়, যিনি ঈদের আগে একসঙ্গে চার কর্মদিবসের স্বাক্ষর করেছেন বলেও অভিযোগ উঠে আসে।

পরিদর্শন শেষে এমপি মনিরুল হক চৌধুরী বিষয়টি তাৎক্ষণিকভাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে অবহিত করেন বলে জানা গেছে।

আরও পড়ুন