শনিবার ২৪ অক্টোবর, ২০২৬

কুমিল্লার বুড়িচংয়ে গাছের ডাল কাটতে গিয়ে প্রাণ গেল বিএনপি নেতার

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - BNP leader dies while cutting tree branches in Burichong, Comilla
কুমিল্লার বুড়িচংয়ে গাছের ডাল কাটতে গিয়ে প্রাণ গেল বিএনপি নেতার/ছবি: সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম (৬০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার বুড়িচং পৌরসভার হরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি বুড়িচং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় করে বাড়িতে ফেরার পর রফিকুল ইসলাম বাড়ির পাশের পুকুরপাড়ে থাকা একটি জামগাছের ডাল কাটতে যান। এ সময় গাছের ডাল কাটতে গিয়ে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মো. আজগর তাঁকে মৃত ঘোষণা করেন।

বুড়িচং থানার তদন্তকারী কর্মকর্তা (তদন্ত ওসি) মঞ্জরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন