
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভ আহ্বায়ক এবং নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবুল বাশার সদস্য সচিব মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এর সই করা বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন আতিকুর রহমান। এছাড়া যু্গ্ম আহ্বায়ক পদে রয়েছেন মো. সাইফুল ইসলাম, সাগর আহমেদ, রিয়াজ উদ্দিন অন্তর, সাফায়েত হোসেন সজল, মোতাসিম বিল্লাহ রিফাত, আশ্রাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, তরিকুল ইসলাম এবং মো. সাইদুল ইসলাম শাওন।
উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন এবং এক মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।











