
কালো রঙের সুঠাম দেহের ষাঁড় গরুটির নাম ‘কালো মানিক’ রেখেছে মালিক। ‘কালো মানিক’ এবারে নাসিরনগর কোরবানির হাট কাঁপাবে বলে আশা করছেন মালিক শফিকুল ইসলাম। গরুটির ওজন প্রায় ৩৬ মণ।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দি এলাকার কৃষক শফিকুল ইসলাম দেশীয় পদ্ধতিতে খড়, খৈল, ভূষিসহ প্রাকৃতিক খাবারে নিজের বাড়িতে কালো মানিক নামের গরুটি লালন পালন করেছেন। কালো মানিকের দাম হাঁকাচ্ছেন ১৮ লাখ টাকা।
আজ শনিবার (১৬ মে) সরেজমিনে কান্দি এলাকায় গিয়ে দেখা যায়, ষাঁড়টি বাড়ি থেকে বের করতে ২ থেকে ৩ জন লোকের প্রয়োজন হয়। অতি যত্নে করানো হয় গোসল। গরুর মালিক নিজের সন্তানের মত লালন পালন করেন বলে জানান তিনি।
কালো মানিকের মালিক শফিকুল ইসলাম বলেন, প্রায় ৩ বছর আগে এই গরুটি আমি পালন করতেছি, গাঁয়ের রঙ কালো তাই জন্য আদর করে কালো মানিক বলে ডাকি।
তিনি আরও বলেন, দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবার খাইয়ে লালন পালন শুরু করি। খাবারের মধ্যে উল্লেখযোগ্য খড়, ঘাস, ছোলা, মসুরের ডাল ও ভূষি, ভূট্টার আটা, খুদের ভাত, খৈল, ধানের গুড়া ও চিটা গুড়।
শফিকুল ইসলাম এর স্ত্রী জানান, আমার ছোট মেয়ে সখ করে কালো মানিক ডাকে, তাই আমরা ও কালো মানিক নাম দিয়েছি, এইবার কোরবানিতে গরুটি বিক্রি কইরা দিমু, যদি কেউ কিনতে চাই তেইলে আমাদের বাড়িতে আসতে হবে।







