
রল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (১৪ জুন) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ অর্থ সহায়তা প্রদান করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্প্রতি ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার জেরে বিপুল সংখ্যক গ্রাহক তাদের আমানত উত্তোলন শুরু করেন। এর ফলে ব্যাংকটিতে তারল্য সংকট তীব্র আকার ধারণ করে। অনেক ক্ষেত্রে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধ করতেও হিমশিম খেতে হয় ব্যাংকটিকে।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নগদ জমা সংরক্ষণ হার (সিআরআর) বজায় রাখতেও ব্যর্থ হয় ইসলামী ব্যাংক। পরিস্থিতি সামাল দিতে গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে আবেদন করে প্রতিষ্ঠানটি।
সেই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম ধাপে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা প্রদান করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সহায়তার মাধ্যমে ব্যাংকটির তাৎক্ষণিক তারল্য সংকট কিছুটা প্রশমিত হবে এবং গ্রাহকদের লেনদেন কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়তা করবে।










