সোমবার ১ জুন, ২০২৬

অকটেন-পেট্রোল-কেরোসিনের দাম লিটারে বাড়ল ৫ টাকা

রাইজিং কুমিল্লা ডেস্ক

ছবি: সংগৃহীত

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। জুন মাসের জন্য অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছে। তবে ডিজেলের দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।

রোববার (৩১ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য আগামী ১ জুন থেকে কার্যকর হবে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর ফলে মে মাসের তুলনায় অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বেড়েছে। তবে ডিজেলের দাম ১১৫ টাকাতেই বহাল রয়েছে।

এর আগে গত ৩০ এপ্রিল প্রকাশিত মূল্যতালিকা অনুযায়ী মে মাসে প্রতি লিটার ডিজেলের দাম ছিল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে দেশের জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়। এর ধারাবাহিকতায় সর্বশেষ গত ১৮ এপ্রিলও সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছিল সরকার।

আরও পড়ুন