মঙ্গলবার ২৩ জুন, ২০২৬

৬৫০ টাকা কেজিতে মাংস বিক্রি করায় ছুরিকাঘাত, বিক্রেতা নিহত

নিজস্ব প্রতিবেদক

৬৫০ টাকা কেজিতে মাংস বিক্রি করায় ছুরিকাঘাত, বিক্রেতা নিহত
৬৫০ টাকা কেজিতে মাংস বিক্রি করায় ছুরিকাঘাত, বিক্রেতা নিহত। ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘায় ৬৫০ টাকা কেজিতে মাংস বিক্রি করায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মামুন হোসেন (৩০) নামের এক মাংস বিক্রেতা নিহত হয়েছেন।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার আড়ানী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মামুন হোসেন উপজেলার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, মামুন হোসেন ও তার প্রতিপক্ষ খোকন হোসেন একই গ্রামের বাসিন্দা। তারা দুজনেই মাংসের ব্যবসা করেন।

শনিবার দুজনেই আড়ানী বাজারে মাংস বিক্রি করছিলেন। এ সময় মামুন হোসেন ৬৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি করছিলেন। অন্যদিকে খোকন হোসেন ৭০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করছিলেন।

এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে খোকন হোসেন তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মামুন হোসেনের বুকে ও পিঠে কুপিয়ে হত্যা করে পালীয়ে যায়।

গুরুতর অবস্থায় মামুন হোসেনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন