শনিবার ১ আগস্ট, ২০২৬

৪৪তম জাতীয় ক্রিকেটে শিরোপাজয়ী কুমিল্লা জেলা ক্রিকেট দলকে নাগরিক সংবর্ধনা

রাইজিং কুমিল্লা ডেস্ক

৪৪তম জাতীয় ক্রিকেটে শিরোপাজয়ী কুমিল্লা জেলা ক্রিকেট দলকে নাগরিক সংবর্ধনা
৪৪তম জাতীয় ক্রিকেটে শিরোপাজয়ী কুমিল্লা জেলা ক্রিকেট দলকে নাগরিক সংবর্ধনা/ছবি: সংগৃহীত

৪৪তম জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এ চ্যাম্পিয়ন হওয়া কুমিল্লা জেলা ক্রিকেট দলকে নাগরিক সংবর্ধনা দিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন।

আজ শুক্রবার (৩১ জুলাই) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুমিল্লা সিটি কর্পোরেশনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে কুমিল্লা জেলা দলের শিরোপা অর্জনের জন্য ক্রিকেটার ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদী ইয়াসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং কুমিল্লা জেলার জেলা প্রশাসক রোজী আক্তার।

এ ছাড়া অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, সাংবাদিক ও ক্রিকেটপ্রেমী নাগরিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা কুমিল্লা জেলা ক্রিকেট দলের সাফল্যের প্রশংসা করেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার বিকাশ এবং তরুণদের ক্রীড়ামুখী করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

৪৪তম জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে কুমিল্লা জেলা দলের চ্যাম্পিয়ন হওয়ার অর্জনকে জেলার ক্রীড়াঙ্গনের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন