
হবিগঞ্জের লাখাই উপজেলার কালাউক বাজারে বিশেষ চেকপোস্ট পরিচালনা করেছে পুলিশ।
রোববার (২২শে নভেম্বর) বিকেলে উপজেলার গুরুত্বপূর্ণ কালাউক বাজারে এই চেকপোস্ট বসানো হয়।
চেকপোস্টে দায়িত্ব পালন করেন লাখাই থানার এসআই ফারহান। তাঁর নেতৃত্বে পরিচালিত এই বিশেষ অভিযানে তাঁর সঙ্গে আরও দুই কনস্টেবল দায়িত্বরত ছিলেন। বিকেল থেকে চলা এই কার্যক্রমে বাজার ও আশপাশের সড়কে চলাচলকারী যানবাহনের ওপর নজরদারি বাড়ানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ চেকপোস্ট চলাকালে সিএনজি, টমটম ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়। পাশাপাশি যাত্রীদের ব্যাগ ও অন্যান্য মালামালও নিয়ম অনুযায়ী তল্লাশি চালানো হয়। এ সময় চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় কাগজপত্র ও মালামাল যাচাই করে দেখেন দায়িত্বরত পুলিশ সদস্যরা।









