বৃহস্পতিবার ১ অক্টোবর, ২০২৬

স্পিকারের সঙ্গে দেখা করলেন ফেরদৌসী মিষ্টি, পদত্যাগের প্রশ্নে যা বললেন

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Ferdousi Mishti met the Speaker, here is what she said regarding the question of resignation.
স্পিকারের সঙ্গে দেখা করলেন ফেরদৌসী মিষ্টি, পদত্যাগের প্রশ্নে যা বললেন/ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে দেখা করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা পৌনে দুইটার দিকে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে যান ফেরদৌসী আহমেদ মিষ্টি। স্পিকারের সঙ্গে বৈঠক শেষে তিনি সরাসরি সংসদ ভবন থেকে বেরিয়ে যান।

এ সময় সাংবাদিকেরা তার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে মিষ্টি বলেন, ‘আমি স্পিকারের সঙ্গে কথা বলতে এসেছি, কথা বলেছি।’

তিনি পদত্যাগ করেছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে দ্রুত চলে যেতে থাকেন। পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্ত হোক।’

পদত্যাগপত্র জমা দিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে মিষ্টি বলেন, ‘বিএনপির সিদ্ধান্ত যেটা হবে, তা হবে।’

এদিকে, স্পিকারের কার্যালয় থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ফেরদৌসী আহমেদ মিষ্টি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

আরও পড়ুন