
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াসিনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা অ্যাডভোকেট তারিকুল ইসলাম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক শোকবার্তায় অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, “কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াসিন সাহেবের শ্রদ্ধেয় মায়ের ইন্তেকালে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।”
তিনি আরও বলেন, “মহান আল্লাহ তায়ালা মরহুমাকে ক্ষমা করে দিন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।”
এদিকে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আমেনা বেগমের জানাজা আগামীকাল বুধবার ৯ সেপ্টেম্বর, দুপুর ২টা ০০ মিনিটে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের পরানপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।










