
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে শেষ হলো জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রামগঞ্জ উপজেলা।
গত মঙ্গলবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনালে লক্ষ্মীপুর পৌরসভাকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে শিরোপা জিতে নেয় রামগঞ্জ উপজেলা দল। টান টান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হওয়া এই ফাইনাল ম্যাচ দেখতে মাঠে প্রচুর সংখ্যক দর্শক ভিড় করে।
খেলা শেষে এক মনোজ্ঞ অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আক্তার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া জাহান লাকী ও অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার প্রধান নির্বাহী খান মোহাম্মদ ফারাবী, রামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এন. রবিন শীর্ষ, জেলা ক্রীড়া কর্মকর্তা মাইন উদ্দিন মিল্কী, এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য আ.হ.ম. মোস্তাকুর রহমান, জয়নাল আবেদীন ফিরোজ, সাহেদুর রহমান রাফি, সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।











