
মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জে জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) রাতে কোম্পানিগঞ্জ সংলগ্ন ত্রিশ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, ‘এস কে ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জ্বালানি তেল মজুদ রাখা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একটি মামলায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
রায়ে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সংশ্লিষ্টরা জানান, বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিরতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









