বৃহস্পতিবার ১৮ জুন, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম

রাইজিং কুমিল্লা ডেস্ক

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম/ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৭ জুন ২০২৬) নগরীর একাধিক ওয়ার্ডের বিভিন্ন সড়ক, আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

নগরীর ৭ নম্বর ওয়ার্ডের অশোকতলা খান বাড়ী রোড, খান বাড়ী জামে মসজিদ রোড, অশোকতলা বিসিক মোড় থেকে রাস্তার দুই পাশ হয়ে অশোকতলা রেলগেট পর্যন্ত এলাকায় মশক নিধন কার্যক্রম চালানো হয়।

এছাড়া ৮ নম্বর ওয়ার্ডের জোড়পুকুর পাড়, প্যারামেডিকেলের পিছনের গলি, কুমিল্লা মেটার্নিটি গলি, প্যারামেডিকেলের সামনে থেকে বাগানবাড়ী রোডের দুই পাশ হয়ে কালীতলা কালী মন্দির গলি পর্যন্ত এলাকায় কার্যক্রম পরিচালনা করা হয়।

একই ওয়ার্ডের বিসিক মোড় থেকে সারদা পালের মাঠের চারপাশ, মদিনা মসজিদ রোড, শিক্ষা বোর্ডের পিছনের পুকুরের চারপাশ এবং শিক্ষা বোর্ড আবাসিক এলাকার একাংশেও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।

নগরীর ৯ নম্বর ওয়ার্ডের রেল স্টেশন থেকে রাস্তার পূর্ব পাশ হয়ে গাজী বাড়ী, মুন্সি বাড়ী, জাতীয় মহিলা সংস্থা, এনএসআই অফিস পর্যন্ত এবং রূপসী বাংলা পত্রিকা অফিস থেকে নতুন চৌধুরী পাড়া, কবরস্থান রোড হয়ে অশোকতলা চৌমুহনী এলাকায়ও এ কার্যক্রম চালানো হয়।

এছাড়া ১৮ নম্বর ওয়ার্ডের হাউজিং এস্টেট সেকশন-১ গোল মার্কেট ও হযরত পাড়া সম্পূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এর পাশাপাশি শিশু মঙ্গল রোড, রাজলক্ষ্মী ভবন, কামিনী কুটির ভবন এবং খ্রীষ্টান পাড়া এলাকাতেও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন