
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাল নোটসহ শফিকুল ইসলাম (৩৮) নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।
রবিবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে নাসিরনগর উপজেলা সদরের হাস-মুরগির বাজারে এ ঘটনা ঘটে।আটক শফিকুল ইসলাম এর ভাষ্যমতে তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার নখলাউক গ্ৰামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নাসিরনগর বাজারে জাল টাকা দিয়ে এক মহিলার কাছ থেকে মুরগির কিনার সময় ১ হাজার টাকা নোট দেন মহিলাকে। টাকা হাতে নিয়ে মহিলার সন্দেহ হওয়ায় পাশে থাকা তৌকির নামের এক যুবককে টাকাটি জাল কি না চেক করে দিতে বললে সে হাতে নিতেই প্রতারক পালিয়ে যাওয়ার চেষ্টা করে, পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
নাসিরনগর থানার সাব ইন্সপেক্টর (এস আই) আশরাফ জানান, দুটি এক হাজার টাকার জাল নোট সহ যুবককে আটক করে জনতা, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাঁকে থানায় নিয়ে আসি। তিনি আরোও বলেন, তাঁর সাথে কারা জড়িত, কিভাবে এ টাকা প্রস্তুত করা হচ্ছে তাও খতিয়ে দেখা হবে।











