
কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হয়। ডেঙ্গুর বিস্তার রোধ এবং মশার প্রজনন নিয়ন্ত্রণে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, আবাসিক এলাকা ও জনসমাগমস্থলগুলোতে ওষুধ ছিটানো হয়।
১ নম্বর ওয়ার্ডে মুন্সেফ কোয়ার্টার উত্তর পাড়া, কমরেড আব্দুর রউফ সড়ক, ডায়াবেটিস হাসপাতালের পশ্চিম পাশ এবং বিষ্ণুপুর প্রাইমারি স্কুল সড়কে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
৩ নম্বর ওয়ার্ডে এনআরএস রোড ব্লক-৪ থেকে পাক্কার মাথা, পাক্কার মাথা জামে মসজিদ সড়ক, কালিয়াজুড়ী গ্রীন রোড এবং উত্তর ধানমন্ডি এলাকায় অভিযান চালানো হয়।
৪ নম্বর ওয়ার্ডে বিষ্ণুপুর পানির ট্যাংকি এলাকা, কবরস্থান রোড, ফকির বাড়ি রোড ও মাজার রোডে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।
এছাড়া ৫ নম্বর ওয়ার্ডে ফৌজদারি মোড় থেকে শিল্পী আসিফের বাসার গলি হয়ে হোমিওপ্যাথি কলেজের সামনের এলাকা, পুরাতন চৌধুরীপাড়া প্রধান সড়কের দুই পাশ, কুমিল্লা হাইস্কুল সংলগ্ন এলাকা, টি অ্যান্ড টি রোড এবং তারা মসজিদ হয়ে পুরাতন চৌধুরীপাড়া প্রধান সড়ক পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
এর পাশাপাশি তোয়া হাউজিং, নগর শিশু উদ্যান ও পার্ক, প্রশাসকের বাসভবন এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এলাকাতেও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নাগরিকদেরও বাসাবাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতন থাকতে হবে।









