বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Commemorative postage stamp of 10 taka to mark the Football World Cup unveiled
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন/ছবি: পিএমও

২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ডাকটিকিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

একইসঙ্গে ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

বিশ্বকাপ ফুটবলের বৈশ্বিক উন্মাদনা এবং বিশ্বের অন্যতম জনপ্রিয় এই ক্রীড়া আয়োজনকে স্মরণীয় করে রাখতে ডাক অধিদপ্তর এ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস. এম. হারুনুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন