মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬

প্রবাসী আয়: ১৬ দিনে এসেছে ১২,৫৯২ কোটি টাকা

রাইজিং ডেস্ক

Counting Dollars
ছবি: সংগৃহীত

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম ১৬ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১২ হাজার ৫৯২ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকা। মার্কিন ডলারের হিসাবে এটি ১১৪ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ দিনে দেশে গড়ে প্রতিদিন সাত কোটি ১৮ লাখ ৭৩ হাজার ৭৫০ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। আগের বছর একই সময়ে গড়ে দিনে প্রবাসী আয় এসেছিল পাঁচ কোটি ৫৭ লাখ ৩১ হাজার ৪২৮ ডলার।

গত জানুয়ারি ও ডিসেম্বর মাসেও গড়ে প্রতিদিন প্রায় একই পরিমাণ প্রবাসী আয় এসেছিল।

প্রণোদনা ও বাজারে ভালো দরের প্রভাবে প্রবাসী আয় বৃদ্ধি

২০২৩ সালের সেপ্টেম্বরে ৪৪ মাসের মধ্যে সর্বনিম্ন প্রবাসী আয় আসে দেশে। এরপর সরকার প্রণোদনা বাড়ায় এবং নির্ধারিত দামের অতিরিক্ত দামে প্রবাসী আয় না কেনার নির্দেশনা তুলে নেয়। এর প্রভাবে প্রবাসী আয় বাড়তে থাকে।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, রেমিট্যান্স কেনায় ঘোষিত দর ১০৯ টাকা ৫০ পয়সা হলেও বাজারে ১২২ থেকে ১২৫ টাকা দরে পর্যন্ত কেনা যাচ্ছে। এ কারণেও প্রবাসী আয় বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন