সোমবার ২৩ নভেম্বর, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যানার নিয়ে মিছিল, কুমিল্লায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Procession with banners on the Dhaka-Chattogram highway, 7 arrested during police operation in Cumilla
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যানার নিয়ে মিছিল, কুমিল্লায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণের অংশে মিছিল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) সকাল ৬টা ৩৯ মিনিট থেকে ৬টা ৪১ মিনিটের মধ্যে সদর দক্ষিণ মডেল থানার বাতাবাড়িয়া এলাকায় আইরিশ হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে মহাসড়কে মিছিল করছিলেন। এ সময় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পেয়ে সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) জনি সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেওয়া অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—যুবলীগের পূর্ব জোড়কানন ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন, কুমিল্লা সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম, আওয়ামী লীগের সদস্য আব্দুল মালেক, যুবলীগের সদস্য মফিজুল ইসলাম, ছাত্রলীগের হাবিবুর রহমান রাসেল, যুবলীগের আবু বকর সিদ্দিক সোহাগ এবং স্বেচ্ছাসেবক লীগের মো. খোকন মিয়া।

সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মিছিলে অংশগ্রহণ ও নিষিদ্ধ কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় ২৩ নভেম্বর সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন