
কুমিল্লা নগরীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার (১০ জুন ২০২৬) নগরীর বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
কুমিল্লা সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ৬ নম্বর ওয়ার্ডের চকবাজার শাপলা মার্কেট থেকে গর্জনখোলা সড়ক হয়ে ঋষিপট্টির মাথা পর্যন্ত, চকবাজার তেরিপট্টি, ধোপাপট্টি এবং গর্জনখোলা প্রাইমারি স্কুল সড়কে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।
এছাড়া ১৬ নম্বর ওয়ার্ডের সংরাইশ গজু পোদ্দার বাড়ি এলাকা, বৈরাগীপাড়ার অবশিষ্ট অংশ, সংরাইশ পূর্বপাড়া এবং সংরাইশ খান বাড়ি সড়কেও অভিযান চালানো হয়।
১৭ নম্বর ওয়ার্ডের ডিবি গলি, পাথুরিয়াপাড়া কবরস্থান সড়ক, সাবেক কাউন্সিলর সোহেল মিয়ার বাড়ির সড়ক এবং গুধির পুকুরপাড় সড়কের উত্তর পাশ থেকে সাহাপাড়া সড়ক পর্যন্ত এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
একই দিনে ১৮ নম্বর ওয়ার্ডের গুধির পুকুরপাড় থেকে খানকায়ে সাবুরিয়া দরবার শরীফ সড়ক, নুরপুর উত্তরপাড়া এবং নুরপুর দক্ষিণপাড়ায়ও মশক নিধন কার্যক্রম চালানো হয়।
পাশাপাশি ঝাঁকুনিপাড়া স্যানিটারি ল্যান্ডফিল্ড, তালতলা চৌমুহনী এলাকার রনি ভাইয়ের বাসার সড়ক এবং তালতলা এস বি আলী সড়কেও বিশেষ মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ এবং জনসাধারণকে মশাবাহিত রোগ থেকে সুরক্ষিত রাখতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।










