শনিবার ১ আগস্ট, ২০২৬

কুমিল্লা নগরীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

রাইজিং কুমিল্লা ডেস্ক

কুমিল্লা নগরীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
কুমিল্লা নগরীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান/ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভা ও পূর্ণবয়স্ক মশা নিধনে অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) নগরীর ২, ৯ ও ১০ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় স্প্রে ও ফগার মেশিনের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

নগরীর ২ নম্বর ওয়ার্ডের মালেকা মমতাজ স্কুল রোডের উভয় পাশ, খ্রিষ্টান কবরস্থান, জংলি বিবি মসজিদ রোড, মগবাড়ী বাজার, মগবাড়ী চৌমুহনী এবং সংলগ্ন এলাকায় মশক নিধন কার্যক্রম চালানো হয়।

এ ছাড়া ৯ নম্বর ওয়ার্ডে ডায়াবেটিস হাসপাতালের সামনের এলাকা থেকে মেইন রোড, মুক্তি হাসপাতাল, ইস্টার্ন প্লাজা ও স্টেশন রোড পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

১০ নম্বর ওয়ার্ডের অতীন্দ্র মোহন রায় সড়ক, ধীরেন্দ্র নাথ দত্ত সড়ক, আমতলা, চেয়ারম্যান গলি, নিরাময় হাসপাতাল গলি, ঝাউতলা খ্রিষ্টানপাড়া ও অমরদাশপাড়ায়ও মশক নিধন কার্যক্রম চালানো হয়েছে।

পাশাপাশি ডিসি বাংলো, তোয়া হাউজিং, ম্যাজিস্ট্রেট কলোনি এবং বাগিচাগাঁও ডায়াবেটিস হাসপাতাল এলাকায়ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে স্প্রে মেশিনের মাধ্যমে এডিস মশার লার্ভা নিধনে লার্ভিসাইড এবং ফগার মেশিনের মাধ্যমে পূর্ণবয়স্ক মশা নিধনে অ্যাডাল্টিসাইড প্রয়োগ করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়ার এবং সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন