
আজ সোমবার (২০ এপ্রিল) চান্দিনা উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে, চান্দিনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফলভাবে পালিত হয়েছে।
শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং হাম নির্মূলের লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে বিপুলসংখ্যক শিশুকে টিকা দেওয়া হয়।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আতিকুল আলম শাওন। তিনি টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আশরাফুল হক এবং চান্দিনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব রওশন আরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা জনাব ডাক্তার মোঃ আরিফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা অংশগ্রহণ করেন। সভাপতি তার বক্তব্যে টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং সকল শিশুকে এই কর্মসূচির আওতায় আনার আহ্বান জানান।
উল্লেখ্য, শিশুদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সরকারি উদ্যোগে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।








