শুক্রবার ৩০ অক্টোবর, ২০২৬

চান্দিনায় মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

চান্দিনায় মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

জনস্বার্থ ও ভোক্তা অধিকার সংরক্ষণে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) নকল মোড়ক ব্যবহার করে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রির সত্যতা প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর প্রযোজ্য ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

অভিযান পরিচালনা করেন চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইনজারুল হক।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, শিশুদের খাদ্য নিয়ে অনিয়ম, ভেজাল বা প্রতারণা অত্যন্ত গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড শিশুদের মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে এবং সাধারণ ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। তাই জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে ব্যবসায়ীদের আইন মেনে নিরাপদ, মানসম্মত ও মেয়াদসম্পন্ন পণ্য বিক্রির আহ্বান জানানো হয়। পাশাপাশি ভোক্তাদেরও পণ্য কেনার আগে মোড়কের সত্যতা, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং পণ্যের মান যাচাই করে কেনাকাটা করার পরামর্শ দেওয়া হয়।

আরও পড়ুন