
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) নগরীর ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডসহ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
নগরীর ৭ নম্বর ওয়ার্ডের বিসিক মোড় থেকে সম্পূর্ণ বিসিক শিল্প নগরী এলাকা, মাজার রোড, অশোকতলা বিসিক রোড এবং নোনাবাদ পুকুরের পশ্চিম পাড় এলাকায় মশক নিধন কার্যক্রম চালানো হয়।
এছাড়া ৮ নম্বর ওয়ার্ডের টাওয়ারের পিছনের গলি রাস্তার দক্ষিণ পাশ, শিক্ষা বোর্ড আবাসিক এলাকা, মাষ্টার পাড়া, সালাউদ্দিন মোড় থেকে রাস্তার দুইপাশ হয়ে বৌদ্ধ মন্দিরের রাস্তার দুইপাশ, বাগানবাড়ি রোড ও আশেপাশের গলিতেও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
৯ নম্বর ওয়ার্ডের অশোকতলা চৌমুহনী থেকে রাস্তার উত্তর পাশ হয়ে রানীর বাজার মোড়, পশ্চিম পাশ হয়ে বাগিচাগাও বড় মসজিদ, সাবেক কাউন্সিলর জম্পী ভাইয়ের বাসার গলি, ভুতের গলি রাস্তার উভয় পাশ হয়ে ফায়ার সার্ভিস রোড পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়।
এছাড়াও আনোয়ারা হাউজিং, প্রশাসকের বাসা এবং তোয়া হাউজিং এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ ও এডিস মশার বিস্তার রোধে নগরীর বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।










