
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী মোঃ সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ গিয়াস উদ্দিন।
গত বুধবার অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটির সভাপতি মোসাঃ নয়ন তারা ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত ৪০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি মোঃ সাইফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ঘোষিত কমিটিতে কিছু সংযোজন বিয়োজনের প্রয়োজন আছে। বিভিন্ন ব্যাচ থেকে যারা স্ব-ইচ্ছায় কাজ করতে আগ্রহী তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করে উপদেষ্টা পর্ষদের পরামর্শক্রমে কমিটি চূড়ান্তকরণ করা হবে।”









