সোমবার ২২ জুন, ২০২৬

কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাইজিং ডেস্ক

rain
ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিনের মধ্যে দেশের ৫ বিভাগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ বুধবার (২৭ মার্চ) আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বুধবার (২৭ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সারা দেশেই দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার (২৮ মার্চ) কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

অপরদিকে শুক্রবার (২৯ মার্চ) ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে প্রায় অপরিবর্তিত থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা। আর রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এছাড়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা পর্যালোচনায় বলা হয়েছে, দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

আরও পড়ুন