রবিবার ৭ জুন, ২০২৬

কুমিল্লার সদর দক্ষিণে বাসের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - 3 autorickshaw passengers killed in bus crash in Comilla's Sadar South
কুমিল্লার সদর দক্ষিণে বাসের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত/ছবি: সংগৃহীত

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় একটি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের সদর দক্ষিণ উপজেলার রতনপুর কোল্ড স্টোরের বিপরীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা শহরমুখী শাহআলী সুপার নামের একটি যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। দুর্ঘটনায় আরও একজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করেন। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার এসআই আনিস জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা দিনমজুর পেশার সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

আরও পড়ুন