মঙ্গলবার ১ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - BNP observes 48th founding anniversary in Cumilla.
কুমিল্লায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, নেতাকর্মীদের ঢল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশের জেলা ও মহানগর ইউনিটে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি। এরই অংশ হিসেবে কুমিল্লায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন।

প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া।

কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদ্বাতুল বারী আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

তাদের উপস্থিতিতে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

অনুষ্ঠানকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বক্তব্য দেন নেতারা।

সভায় বক্তারা দলের প্রতিষ্ঠাকালীন আদর্শ ও রাজনৈতিক লক্ষ্য তুলে ধরার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। এ বছর দলটি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।

আরও পড়ুন