বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬

কুমিল্লায় গড়ে উঠবে ক্রীড়া কমপ্লেক্স—সংসদ লবির বৈঠকে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতিশ্রুতি

রাইজিং স্পোর্টস

Rising Cumilla - Sports complex to be built in Comilla - State Minister for Sports promises in meeting in Parliament lobby
কুমিল্লায় গড়ে উঠবে ক্রীড়া কমপ্লেক্স—সংসদ লবিতে বৈঠকে ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতিশ্রুতি/ছবি: মিডিয়া রিলিজ

কুমিল্লায় একটি আধুনিক ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের লক্ষ্যে আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদ লবিতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সংশ্লিষ্ট সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আমিন উর রশিদ ইয়াছিন, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এমপি এবং ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

এছাড়া কুমিল্লা ও পার্শ্ববর্তী এলাকার সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ আসনের এমপি মোঃ আবুল কালাম, কুমিল্লা-৫ আসনের এমপি জসিম উদ্দিন, চাঁদপুর-৫ আসনের এমপি ইঞ্জিনিয়ার মমিনুল হক এবং কুমিল্লা-১০ আসনের এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া।

সভা শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক উপস্থিত সকলের উদ্দেশ্যে আশ্বাস দেন যে, ক্রীড়া কমপ্লেক্সটি কুমিল্লায় প্রতিষ্ঠিত করা হবে।

স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের প্রত্যাশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কুমিল্লায় খেলাধুলার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আরও পড়ুন