মঙ্গলবার ২৩ জুন, ২০২৬

আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, রাতের তাপমাত্রা বাড়তে পারে

রাইজিং ডেস্ক

girl holding umbrella in rain
—ফাইল ছবি

আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে দেশের চার বিভাগে বৃষ্টির আভাস দিয়েছে এবং সারা দেশে রাতের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

মঙ্গলবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। বুধবার সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এই তিনদিন দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

একই সঙ্গে বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনে সামান্য কমতে পারে। বুধবার সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

কুয়াশার বিষয়ে বলা হয়েছে, সোম থেকে বুধবার পর্যন্ত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

আরও পড়ুন