সোমবার ২৭ এপ্রিল, ২০২৬

২৪ ঘণ্টায় দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Measles and symptoms
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩৫৮ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে একজন করে মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৯০ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ১ হাজার ৩৫৮ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানা যায়, গত ১৫ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত দেশে মোট ৩৩ হাজার ৩৮৬ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে ৪ হাজার ৬৯৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ২২ হাজার ৪৪২ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ হাজার ১৮ জন শিশু।

আরও পড়ুন