মঙ্গলবার ২ জুন, ২০২৬

১ মিলিয়ন ডলারের বাজেটের সিনেমা আয় করল ১০০ মিলিয়ন! কী আছে এই ফিল্মে

বিনোদন ডেস্ক

Rising Cumilla - Obsession
১ মিলিয়ন ডলারের বাজেটের সিনেমা আয় করল ১০০ মিলিয়ন! কী আছে এই ফিল্মে/ছবি: সংগৃহীত

হলিউডে সাধারণত বড় বাজেট ও তারকাখচিত কাস্টকেই সাফল্যের প্রধান চাবিকাঠি হিসেবে ধরা হয়। তবে সেই প্রচলিত ধারণাকে ভেঙে দিয়েছে মাত্র ১ মিলিয়ন ডলারের বাজেটে নির্মিত হরর সিনেমা ‘অবসেশন’।

২৬ বছর বয়সী ইউটিউবার ও নির্মাতা ক্যারি বার্কার প্রথমে “দ্যাটস আ ব্যাড আইডিয়া’” নামের ইউটিউব চ্যানেলে কমেডি ভিডিও তৈরি করে নিজের যাত্রা শুরু করেন। সেখান থেকেই তিনি গল্প বলা, সম্পাদনা এবং চলচ্চিত্র নির্মাণের নানা দক্ষতা অর্জন করেন।

এর আগে ২০২৪ সালে মাত্র ৮০০ ডলারের বাজেটে নির্মিত তার শর্ট প্রজেক্ট ‘মিল্ক অ্যান্ড সিরিয়াল’ ইউটিউবে ভাইরাল হয়ে তাকে পরিচিতি এনে দেয়।

২০২৫ সালে নির্মিত পূর্ণদৈর্ঘ্য হরর সিনেমা ‘অবসেশন’’ প্রথম প্রদর্শিত হয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘মিডনাইট ম্যাডনেস’ বিভাগে। সেখানে দর্শক ও সমালোচকদের প্রশংসা পাওয়ার পর ছবিটির স্বত্ব কিনে নেয় ফোকাস ফিচারস।

মুক্তির পর সিনেমাটি প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য অর্জন করে। প্রথম সপ্তাহে এটি আয় করে প্রায় ১৭.২ মিলিয়ন ডলার। পরে মুখে মুখে প্রচারণার কারণে দ্বিতীয় সপ্তাহে আয় বেড়ে যায় প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে ছবিটির বৈশ্বিক আয় ১০৮ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।

সমালোচকদের মতে, বড় তারকা বা উচ্চ বাজেটের ভিজ্যুয়াল ইফেক্ট ছাড়াই সিনেমাটির সাফল্যের মূল কারণ হলো এর রহস্যময় পরিবেশ, শক্তিশালী গল্প এবং দর্শকের মধ্যে তৈরি হওয়া অস্বস্তিকর অনুভূতি।

এদিকে হরর সিনেমার প্রযোজক জেসন ব্লাম ইতোমধ্যে ক্যারি বার্কারের নতুন প্রজেক্টে কাজ করার ঘোষণা দিয়েছেন। তিনি ‘অ্যানিথিং বাট গোস্টস নির্মাণের পাশাপাশি ‘দ্য টেক্সাস চেইন স ম্যাসাকার’ ফ্র্যাঞ্চাইজির নতুন সংস্করণ নিয়েও কাজ করছেন।

বিশ্লেষকদের মতে, ‘অবসেশন’-এর এই সাফল্য প্রমাণ করেছে—সঠিক গল্প ও নির্মাণশৈলী থাকলে কম বাজেটেও বিশ্ববক্স অফিসে বড় সাফল্য পাওয়া সম্ভব।

আরও পড়ুন