শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬

হাসপাতালে চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

বাসস

হাসপাতালে চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
হাসপাতালে চিকিৎসাধীন মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল/ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে দেখতে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাষ্ট্রপতি হাসপাতালে গিয়ে মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি ড. আবদুল মঈন খানের দ্রুত সুস্থতা কামনা করেন। রাষ্ট্রপতির প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

এর আগে গত বুধবার রাতে অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ড. আবদুল মঈন খান। শ্বাসকষ্ট ও হৃদ্‌রোগজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

আরও পড়ুন