বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬

​হবিগঞ্জের চুনারুঘাটের পানছড়িতে অবৈধ বালু উত্তোলনের ৫ মেশিন ধ্বংস, ট্রাক্টর জব্দ

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি

RisingCumilla - Five sand-extraction machines and a tractor seized in Panchhari, Chunarughat, Habiganj
​হবিগঞ্জের চুনারুঘাটের পানছড়িতে অবৈধ বালু উত্তোলনের ৫ মেশিন ধ্বংস, ট্রাক্টর জব্দ

​হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পানছড়ি এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত পাঁচটি মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে এবং একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পানছড়ির রিসোর্ট-সংলগ্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

​উপজেলা প্রশাসন ও মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রিসোর্ট-সংলগ্ন ওই এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাঁচটি মেশিন ও পাইপ ধ্বংস করার পাশাপাশি একটি ট্রাক্টর জব্দ করা হয়।

​এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় চুনারুঘাট উপজেলার সর্বত্র অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরও পড়ুন