বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬

কুমিল্লা অঞ্চলে নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন করুন এখনই

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Bank Asia
ছবি: সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ব্যাংক এশিয়া পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি জোনাল লিটিগেশন অফিসার (আঞ্চলিক মামলা বিষয়ক কর্মকর্তা) পদে কুমিল্লা অঞ্চল জন্য জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি

পদের নাম: জোনাল লিটিগেশন অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এলএল.বি. (অনার্স) ডিগ্রি, আইনে স্নাতকোত্তর ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

অন্যান্য যোগ্যতা: অর্থ ঋণ মামলা, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট-এর অধীন মামলা, দণ্ডবিধির (Penal Code) আওতায় ফৌজদারি মামলা-যার মধ্যে দুর্নীতি দমন কমিশনের অপরাধ

সংক্রান্ত মামলাও অন্তর্ভুক্ত-সেগুলো পরিচালনার ক্ষেত্রে প্রমাণিত দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৬।

আরও পড়ুন