রবিবার ১৫ নভেম্বর, ২০২৬

​হবিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি

RisingCumilla - 15,000 taka fine imposed by a mobile court in Habiganj
​হবিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা

​হবিগঞ্জের চুনারুঘাট বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রবিবার (১৫ নভেম্বর) চুনারুঘাট বাজারের বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব গালিব চৌধুরী।

​প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে চুনারুঘাট বাজারের মো. রিয়াজ (পিতা: হাজী আ. কদির) নামক এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে একই বাজারের মো. সাকিব (পিতা: কাওছার লতিফ) নামক আরেক ব্যবসায়ীকে একই আইনের ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

​আইনশৃঙ্খলা রক্ষায় ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশ এবং আনসার সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

​ভোক্তা অধিকার সংরক্ষণ, বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণের স্বার্থ রক্ষার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের জনকল্যাণমুখী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন