মঙ্গলবার ৫ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অনলাইনে জুয়া-মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Rising Cumilla - Rally against online gambling, drugs and terrorism in Nabinagar, Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অনলাইনে জুয়া-মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে “চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানে অনলাইন জুয়া, মাদক এবং সন্ত্রাস বিরোধী এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকালে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজ মাঠে এই সভাটি হয়েছে।

শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুজ্জামান খান মাসুম-এর সভাপতিত্বে ও মীর আলী আহমেদ মনির মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল মান্নান।

সমাবেশে বক্তারা সমাজ থেকে মাদক ও অনলাইন জুয়ার মতো মরণব্যাধি নির্মূল করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে যুবসমাজকে এসকল ধ্বংসাত্মক পথ থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুুদুল ইসলাম মাসুদ, নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ রফিকুল ইসলাম, মোঃ বায়েজিদ আহম্মেদ বাবু, ইমাম হোসেন শাহিন, মোঃ ধন মিয়া সরকার, এবং মোঃ মোস্তাক আহাম্মদসহ অন্যান্যরা।

বক্তারা সমাবেশে মাদক ও জুয়া মুক্ত সমাজ গড়ার শপথ গ্রহণ করে জোরালো বক্তব্য দিয়ে কঠোর হুঁসিয়ারি দেন।

আরও পড়ুন