বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৮০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার

রাইজিং কুমিল্লা ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৮০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৮০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার/ছবি: সংগৃহীত

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে অভিযুক্ত করা হলেও তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৩ জুন ২০২৬) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি এলাকার লোহারপুলের পূর্ব পাশে রাস্তার ওপর থেকে এসব মদ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে ব্রাহ্মণপাড়া থানার এসআই আল-আমিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করছিলেন।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তার ফেলে যাওয়া ৮০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, পলাতক ব্যক্তি উত্তর তেতাভূমি (আনন্দপুর) এলাকার বাসিন্দা মো. শরীফ (৪০)। তিনি মৃত রমিজ উদ্দিনের ছেলে।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন