শনিবার ২৮ নভেম্বর, ২০২৬

‎ব্রাহ্মণপাড়ায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

RisingCumilla - Annual Islamic sermon gathering (waz mahfil) held at Jamia Islamia Madrasa in Brahmanpara
‎ব্রাহ্মণপাড়ায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

‎​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জামিয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত জামিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ যোহর থেকে মধ্যরাত পর্যন্ত মাদ্রাসা ময়দানে এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বিশিষ্ট সমাজসেবক হাজী মাশুকুল আলম মাশুক এর সভাপতিত্বে ও মাদ্রাসার সহ-সুপার মাওলানা মাঈনুদ্দিন সাঈদ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ ময়নল হোসেন। মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান বক্তা হিসাবে ওয়াজ পেশ করেন নাগাইশ দরবার শরীফের পীর অধ্যক্ষ মাওলানা মোস্তাক ফয়েজী।

বিশেষ বক্তা হিসাবে ওয়াজ পেশ করেন মহালক্ষ্মীপাড়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান আতিকী এবং নাইঘর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফয়েজ উল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবদুল বারী, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) কাজী শাহ আলম খোকন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু।

এছাড়া মাদ্রাসা হিফজ বিভাগ থেকে এবছর দুইজন ছাত্র পাগড়ি পেয়েছে। তাদেরকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দরা। সবশেষে মাদ্রাসার সাফল্যে কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন নাগাইশ দরবার শরীফের পীর অধ্যক্ষ মাওলানা মোস্তাক ফয়েজী।

আরও পড়ুন