সোমবার ১৭ আগস্ট, ২০২৬

‎ব্রাহ্মণপাড়া ষাইটশালা পদুয়াপাড়া রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী এস এম মোস্তাফিজুর রহমান

‎মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

‎ব্রাহ্মণপাড়া ষাইটশালা পদুয়াপাড়া রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী এস এম মোস্তাফিজুর রহমান
‎ব্রাহ্মণপাড়া ষাইটশালা পদুয়াপাড়া রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী এস এম মোস্তাফিজুর রহমান/ছবি: প্রতিনিধি

‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ষাইটশালা পদুয়াপাড়া এলাকার দীর্ঘদিনের ভোগান্তির রাস্তা দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী এস এম মোস্তাফিজুর রহমান।

স্থানীয় জনসাধারণের যাতায়াত সহজ করার উদ্দেশ্যে তিনি নিজ উদ্যোগে জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কার করেছেন।

​এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ষাইটশালা পদুয়াপাড়া এলাকার প্রায় ২ কিলোমিটার রাস্তাটির বেহাল দশা ছিলো। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা ও কাদা-পানির সৃষ্টি হয়ে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটতো। এতে স্থানীয় শিক্ষার্থী, বয়োবৃদ্ধ ও সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হতো।

এলাকাবাসীর এমন দুর্ভোগের কথা বিবেচনা করে এস এম মোস্তাফিজুর রহমান দ্রুত রাস্তাটি চলাচলের উপযোগী করার উদ্যোগ নেন।

এরই ধারাবাহিকতায় রবিবার (১৬ আগস্ট) দিনব্যাপী রাস্তাটি এলাকাবাসীর সহযোগিতায় সংস্কার করে দেন। ​সংস্কার কাজের পর স্থানীয় সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এই সড়কটির সংস্কারের দাবি থাকলেও নানা কারণে তা অবহেলিত ছিলো। রাস্তার খানাখন্দ ও ভাঙা অংশ ঠিক করার জন্য প্রয়োজনীয় কংক্রিট ও মাটি দিয়ে রাস্তা চলাচল করার উপযোগী করা হয়েছে। এস এম মোস্তাফিজুর রহমানের এই জনহিতকর পদক্ষেপে এলাকার যোগাযোগ ব্যবস্থার দীর্ঘদিনের ভোগান্তি দূর হলো। ​

এবিষয়ে এস এম মোস্তাফিজুর রহমান বলেন, সাধারণ মানুষের সেবা করা এবং এলাকার উন্নয়ন নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করেই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। আগামীতেও এলাকার সার্বিক উন্নয়নে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবো।

এসময় আব্দুল কুদ্দুছ, আলফাজ আলী, মনিরুল ইসলাম, আব্দুল কাদির, সৈয়দ আহাম্মেদ, শামীম হোসেন, মোহাম্মদ ফরহাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন