মঙ্গলবার ১৪ জুলাই, ২০২৬

‎ব্রাহ্মণপাড়া শশীদল ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ বাছির উদ্দিন

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

‎ব্রাহ্মণপাড়া শশীদল ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ বাছির উদ্দিন
‎ব্রাহ্মণপাড়া শশীদল ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ বাছির উদ্দিন/ছবি: প্রতিনিধি

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ এখন বেশ সরগরম। বিশেষ করে ৫ নং ওয়ার্ডে মেম্বার (ইউপি সদস্য) পদে তরুণ, সমাজসেবক ও শিক্ষাবিদ মোঃ বাছির উদ্দিন বিএসসি-র প্রার্থিতা ঘোষণা সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।

‎​নির্বাচনী মাঠ চষে বেড়ানোর পাশাপাশি এলাকায় তাঁর ব্যানার ও পোস্টার শোভা পাচ্ছে। পোস্টারে তিনি স্লোগান দিয়েছেন “ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ কায়েম করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার এবং প্রতিশ্রুতি।” ​

এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, মোঃ বাছির উদ্দিন একজন শিক্ষিত ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। এলাকার উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। ​

নিজের প্রার্থিতা নিয়ে মোঃ বাছির উদ্দিন বলেন, “আমি অবহেলিত ৫ নং ওয়ার্ডকে একটি আধুনিক, বৈষম্যহীন এবং আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে সাধারণ মানুষের অধিকার সবার আগে প্রাধান্য পাবে। আমি দল-মত নির্বিশেষে আমার এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও পূর্ণ সমর্থন প্রত্যাশা করছি।”

​এলাকাবাসীর মতে, একজন যোগ্য ও শিক্ষিত মেম্বার নির্বাচিত হলে ওয়ার্ডের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও আইন-শৃঙ্খলার আমূল পরিবর্তন সম্ভব।

আর এই দৌড়ে মোঃ বাছির উদ্দিন বর্তমানে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন। ​শশীদল ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ৫ নং ওয়ার্ডের সাধারণ ভোটারদের মাঝে নির্বাচনি আমেজ ততটাই বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন